,

সুন্দরী গৃহকর্মী নিয়োগে সৌদি নারীদের অনাগ্রহ

saudi_wives_maidআন্তর্জাতিক ডেস্ক : গৃহকর্মী হিসেবে সুন্দরী নারীদের নিয়োগে অনাগ্রহ দেখা যাচ্ছে সৌদি আরবের গৃহবধূদের মাঝে। তাদের ধারনা সুন্দরী নারী কর্মচারী পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারেন। এছাড়া, সেখানে অন্য দেশ থেকে যাওয়া গৃহপরিচারিকা ও গাড়ির চালকদের মূল নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে।

সম্প্রতি সৌদি আরবের একটি সংবাদপত্রে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। বাসায় সুন্দরী গৃহপরিচারিকা নিতে চাইছেননা এমন কয়েকজন নারীর সাথে কথা বলেছে পত্রিকাটি।

সৌদি আরবের রিক্রুটিং এজেন্সিগুলো বলছে গৃহবধূরা এখন আগে থেকেই সম্ভাব্য গৃহপরিচারিকার ছবি দেখতে চাইছেন বিশেষ করে যারা মরক্কো ও চিলি থেকে আসছে। জেদ্দার একটি রিক্রুটিং কোম্পানির পরিচালক ইদ আবু ফাহাদ ওই সংবাদপত্রটিকে বলেন, কিছু স্ত্রী আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন যদি তাদের স্বামীরা মরক্কো বা চিলি থেকে গৃহপরিচারিকা চায় তাহলে ওইসব গৃহকর্মীদের পরিবারে গ্রহণের আগে তারা অবশ্যই দেখে নেবেন। তাদের প্রধান শর্ত হলো গৃহকর্মী সুন্দরী হতে পারবেনা।

সৌদি আরবে বিদেশী কর্মী নেয়া অনেক সময় ও অর্থের বিষয়। ভিসা ও অন্যান্য নিয়মমতো প্রক্রিয়া শেষ করতে প্রায় ছয় মাস লেগে যায়। বাইশ হাজার রিয়ালের মতো লাগে চিলি থেকে কর্মী আনার ক্ষেত্রে। উপসাগরীয় অঞ্চলের বিদেশী গৃহকর্মীর অধিকারের বিষয়টি একটি বড় ইস্যু।

আরব নিউজ বলেছে সেখানে অন্য দেশ থেকে যাওয়া গৃহপরিচারিকা ও গাড়ির চালকদের মূল নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। কয়েকটি দেশ সৌদি আরবে নারী কর্মীদের সাথে আচরণের বিষয়ে নানা অভিযোগ তুলছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি তাঁর দেশ থেকে নারী কর্মী পাঠানো বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ