,

মাশরাফির দুশ্চিন্তায় ‘সমর্থক’

11005793_10206399441414763_2009008321_nক্রীড়া ডেস্ক : ক্যানবেরাতে যখন মাশরাফি টসে জিতলেন, চিৎকারে কাঁপছিল গ্যালারি। ঘটনাটি মিরপুরের কথা মনে করিয়ে দেয়। ব্যাটে-বলে তো বটেই, গ্যালারী ভরা সমর্থকও সাকিব-তামিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে তাই দলের মনোযোগ থাকবে, দর্শকদের প্রতিও।

নিজেদের মাটিতে, নিজেদের দর্শকদের সামনে খেলাটা একদিকে যেমন চাপের, তেমন রোমাঞ্চকরও। ম্যাচ জয়ের পথে দর্শকদের পরোক্ষ ভূমিকা থাকেই। কিন্তু বিশ্বকাপের আসর যখন দেশ থেকে হাজার মাইল দূরে বসেছে, সেখানে দর্শকদের আশা করতেই পারে মাশরাফিরা।

মাশরাফির মতে, 'বাংলাদেশে খেলার পরিবেশ একেবারে অন্যরকম। দর্শকরা আসেন, সমর্থন দেন। হ্যাঁ, সেখানে চাপ কিছুটা থাকে কিন্তু আমরা অনেক বেশী উপভোগ করি।’

নেলসন নিজের দেশ নয়। পাঁচ বছর পর কিউইদের মাঠে খেলতে নামছে বাংলাদেশ। অন্যদিকে, স্কটল্যান্ডের সব ম্যাচই অনুষ্ঠিত হয় নিউজিল্যান্ডে। সেদিক দিয়ে নিজের দেশ না হয়েও নিজেদের মাঠে খেলতে নামবে মমসেনরা। এক্ষেত্রে মাশরাফিদের একমাত্র অস্ত্র ‘ভালো ক্রিকেট’।

তাই ‘ভালো ক্রিকেটে’র সঙ্গে সঙ্গে নেলসনে নিজেদের অনুকূলে সমর্থনের কথাও মাথায় রাখছেন মাশরাফি। এ নিয়ে বলেন, ‘নেলসনে আমরা হয়তো ঢাকার মতো সমর্থন পাবো না, কিন্তু কিছু ব্যাপার কিন্তু ধ্রুবক। ওগুলো হবেই। আশা করছি আমরা আমাদের সেরাটা খেলতে পারবো, এবং মাঠে নিজেদের সমর্থক না পেলেও, ঘরে বসে(বাংলাদেশের মানুষ) তারা আমাদেরকে সমর্থন দেবে।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর অজিদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিবিঘ্নিত বোনাস পয়েন্ট পায় বাংলাদেশ। কিন্তু নিজেদের ব্যর্থতায় বাজে ফিল্ডিং এবং অপরিপক্ব ক্যাচ মিসের কারণে লঙ্কানদের বিপক্ষে ৯২ রানে পরাজিত হয় তারা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা