,

আশুগঞ্জে ইপটিজিং এর দায়ে ১জনের দুই মাসের কারাদন্ড

IMG_1252আশুগঞ্জ প্রতিনিধি : মঙ্গলবার দুপুর ১টা ৩০মিনিটে রওশনারা জালিল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও আশুগঞ্জ পশ্চিম সোনারামপুরের মৃত কাশেম মিয়ার মেয়ে আর্জিনা (১৪) স্কুলের টিফিনের সময় বাড়িতে যাওয়ার পথে আশুগঞ্জ রেলগেইটে ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর থানার আলাকপুর গ্রামের মোঃ মুসলিম উদ্দীনের তৃতীয় ছেলে মোঃ ফাইজুর মিয়া(১৯) কে প্রচলিত ইপটিজিং আইনে ভ্রাম্যমান আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাবা আক্তারুন্নেছা শিউলী ইপটিজিংকারীকে দুই মাসের কারাদন্ডের রায় ঘোষণা করেন। জানা যায় আসামী ফাইজুর মিয়া আশুগঞ্জ রেলগেইটে পানের দোকান চালায়, তার দোকানের সামনে দিয়ে আর্জিনা প্রতিদিন বাড়ি থেকে এই পথে স্কুলে আসে। আর্জিনা জানায় প্রায় তিন মাস যাবৎ তাকে স্কুলে আসার পথে উত্যাক্ত করে আসছে। গতকাল টিফিনের সময় স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে আসামী ফাইজুর মিয়া তার মাথার স্কাপে টান দিয়ে  জোর পূর্বক কথা বলার চেষ্টা করে। তারপর বাড়িতে গিয়ে আর্জিনা তার মার সাথে বিষয়টি জানায়। এর পর আর্জিনার ভাই এসে ফাইজুর কে জিজ্ঞেস করলে, এখানে দু’জনের মাঝে কিছুটা হাতা-হাতি হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন ফাইজুরকে স্কুলের শিক্ষকদের কাছে ধরিয়ে দেয়। স্কুলের শিক্ষকগণ উপজেলায় খবর দিলে উপজেলা কর্তৃপক্ষ আসামীকে স্কুল থেকে উপজেলায় নিয়ে ভ্রাম্যমান আদালতের রায় ঘোষণার পর তাকে আশুগঞ্জ থানার এস আই গিয়াস উদ্দিনের নিকট হস্তান্তর করে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা