,

পেটের সমস্যায় ভোগেন প্রায়ই? জেনে নিন খুব সহজ একটি সমাধান

stomach-acheস্বাস্থ্য ডেস্ক : অনেকেই আছেন খাবার দেখলে ঠিক লোভ সামলাতে পারেন না। একবারে গপাগপ খেয়ে ফেলেন। কিন্তু কিছুক্ষণ পরেই পেটের সমস্যায় পড়ে উল্টোপাল্টা অনেক বেশি খাওয়ার মজাটা টের পান। পেটের এই ধরনের সমস্যায় হুটহাট অনেককেই ভুগতে দেখা যায়। তবে এ নিয়ে চিন্তার কিছু নেই। খুব সহজেই ঘরোয়া সমাধানে মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে। চলুন তবে জেনে নেয়া যাক সমাধানটি।

যা যা লাগবেঃ
– ২ ইঞ্চি পরিমাণে ২/৩ খণ্ড আদা
– ৫০ গ্রাম আস্ত ধনিয়া
– ৫০ গ্রাম জিরা
– ১০০ গ্রাম অরিগেনো
– ৫০ গ্রাম গোলমরিচ
– ৩/৪ টি লাল মরিচ
– ২ টেবিল চামচ গুড় (কুচি করে নেয়া)
– ২ টেবিল চামচ মধু
– ৪ চা চামচ ঘি
– ১ স্লাইস লেবু

পদ্ধতিঃ
– আদা, ধনে, জিরা, অরিগেনো, গোলমরিচ, লাল মরিচ পুরো দিন রোদে রেখে শুকিয়ে নিন। এরপর সব একসাথে মিশিয়ে গুঁড়ো করে নিন। তারপর একটি প্যানে ১ কাপ পরিমাণে পানি গরম করে ফুটিয়ে এতে গুঁড়ো করে রাখা মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। লক্ষ্য রাখবেন যেন মিশ্রণটি দলা ধরে না যায় ও মসৃণ হয়।

অথবা,

একটি প্যান গরম করে শুকনো করে এইসব উপকরণ ভেজে নিন। এবং গ্রাইন্ডারে দিয়ে অল্প করে করে পানি দিয়ে ভাজা উপকরন গুঁড়ো করে পেস্টের মতো তৈরি করে নামিয়ে নিন। এবং একটি প্যানে ঢেলে গরম করে নিন।

– এরপর প্যানে গুড় দিয়ে দিন এবং ঘন ঘন নেড়ে গুড় মিশ্রণের সাথে মিশিয়ে ফেলুন। অল্প আঁচে প্রায় ৩০ মিনিট নেড়ে নিয়ে এতে ঘি ও মধু দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
– তারপর আরও খানিকক্ষণ পর এতে ১ স্লাইস লেবু চিপে দিয়ে দিন ও নেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিন। মিশ্রণটি সঠিকভাবে হয়েছে কিনা বুঝতে অল্প একটু মিশ্রন হাতে নিয়ে ছোটো বল তৈরির চেষ্টা করুন। যদি গোল বল তৈরি হয় তাহলে বুঝবেন মিশ্রণটি তৈরি।
– এই মিশ্রণটি দিয়ে ছোটো ছোটো গোল বলের মতো তৈরি করে নিন এবং পুরোপুরি ঠাণ্ডা হয়ে শক্ত হয়ে এলে তা একটি এয়ার টাইট পাত্রে রেখে প্রায় ১৫ দিনের মতো সংরক্ষণ করতে পারেন।

ব্যবহারবিধিঃ
প্রতিদিন সকালে ১ ছোটো গোল বড়ি খেলে পেটের নানা ধরণের সমস্যা যেমন, পেটের গণ্ডগোল, বদহজম, অ্যাসিডিটি ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা