,

তোরণ নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা

downloadকসবা প্রতিনিধি : কসবার রাইতলা গ্রামে সরকারি রাস্তার উপর অবৈধভাবে ব্যক্তির নামে তোরণ নির্মাণকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে স্থাপনা নির্মাণ বন্ধ করার নির্দেশ দিলেও ২১ ফেব্রুয়ারি রাতের আধারে ওই তোরণের নির্মাণ কাজ শুরু হয়। ফলে গ্রামের মানুষের বাধার মুখে তা আবার বন্ধ হয়।
জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি বিক্ষোভ প্রদর্শন করে তোরণ নির্মাণ কাজ বন্ধ রাখার দাবী জানায়। ওই গ্রামের মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আমিনুল হক, সহিদুল হক সাংবাদিকদের জানান, ২০০৯ সালে গ্রামের প্রবেশদ্বারে জাতির জনকের পুত্র শেখ জামালের নামে একটি তোরণ নির্মাণের জন্য তৎকালীন উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি আবেদনপত্র দেয়া হয়েছিল। তারা জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আগস্ট মাসে লায়ন ফিরোজুর রহমানের সাথে রাইতলা গ্রামে ভাষা সৈনিক ডা. ময়না মিয়ার বাড়িতে শেখ জামাল আশ্রয় নেন। সেখানে দু’রাত থাকার পর ময়না মিয়া তাদের নৌকা যোগে পাক সেনা ও রাজাকারদের চোখ ফাঁকি দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলায় নিয়ে যান। বঙ্গবন্ধু পুত্রের স্মৃতিকে গ্রামের মানুষ আজো ধারণ করে আছে। তাই তারা শেখ জামালের নামে গ্রামের প্রবেশদ্বারে তোরণ নির্মাণ করতে চায়।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ