,

দক্ষিণ সুদানে ৮৯ শিশু অপহৃত

2538_1আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদানের তেলসমৃদ্ধ আপার নাইল রাজ্য থেকে অজ্ঞাত বন্দুকধারীরা ৮৯ শিশুকে অপহরণ করেছে। শনিবার রাজধানী মালাকাই শহরের কাছ থেকে তাদের অপহরণ করা হয়।
জাতিসঙ্ঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল (ইউনিসেফ) এক বিবৃতিতে বলেছে, বন্দুকধারীরা একটি আবাসিক ভবনের সামনে জড়ো হয়। এরপর তারা ঘরে ঘরে তল্লাশি চালিয়ে ৮৯ শিশুকে ধরে নিয়ে যায়। অপহৃতদের বেশির ভাগের বয়স ১২ বছর।
দক্ষিণ সুদানের তেলসমৃদ্ধ আপার নাইল রাজ্যের রাজধানী মালাকাই শহরের কাছে এ ঘটনা ঘটেছে। এ এলাকায় শরণার্থীদের একটি শিবির রয়েছে। শরণার্থীরা স্বীকার করেছে, সহিংস যুদ্ধের কারণে হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে শিবিরে আশ্রয় নিয়েছে।
দক্ষিণ সুদানে ইউনিসেফের প্রতিনিধি জোনাথান ফিচ সতর্কবাণী করেছেন, অপহরণকারীরা আন্তর্জাতিক আইন লংঘন করেছেন। তিনি বলেন, অপহরণ ও শিশু নিগ্রহ আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা