,

আখাউড়া সীমান্তের শূন্য রেখায় মাতৃভাষা দিবস পালিত

akhaura_bg_banglanews24_128239105ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের নো-ম্যানসল্যান্ডে আজ শনিবার আবৃত্তি, আলোচনা, শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক সংগঠন ‘তিতাস আবৃত্তি সংগঠন’ ও ত্রিপুরার ‘নীহারিকা’ এই অনুষ্ঠানের আয়োজনে করে।

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের ডেপুটি স্পিকার পবিত্র কর, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ত্রিপুরার কবি দিলীপ দাস, আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেব রায়, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, ত্রিপুরার সাংবাদিক তাপস দেবনাথ, বিপুল ভৌমিক, পুস্তক প্রকাশক তীর্থঙ্কর দাস, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মণিষ বিশ্বাস হাবুল, ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক সংগঠক জহিরুল ইসলাম ভূঞা, সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নেসার, নারী সংগঠক নেলী আকতার, সাংস্কৃতিক সংগঠক এটিএম ফয়েজুল কবির, অধ্যাপক উসমান গণি সজিব, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলাল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন ও নীহারিকার সম্পাদক শুভ্রজিৎ ভট্টাচার্য।

বেলা সাড়ে ১১টায় বিজিবি-বিএসফের সহায়তায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য অনুষ্ঠান শুরু হয়। এ সময় দু’পাড়ের পক্ষ থেকে একে-অপরের জন্য নিয়ে আসা ফুল ও মিষ্টি বিনিময় হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ভাষা শহীদ ও ত্রিপুরার সদ্য প্রয়াত কবি অনিল সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে পৃথকভাবে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা একুশের দুটি বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ