,

চিএাভিনেতা মুরাদের ইন্তেকাল বিভিন্ন মহলে শোকের ছায়া

Sarail pic (Murad) 20-02মাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের নিজ সরাইল গ্রামের বাসিন্দা প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব চলচ্চিত্র অভিনেতা এম.এ এন হিবাদ উল্লাহ মুরাদ গত বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি আশেক মঞ্জিলে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে – রাজেউন)। মৃত্যুকালে তার  বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর নামাজে জানাজা শেষে তাঁকে পরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান এম.এ এন হিবাদ উল্লাহ মুরাদ এলাকায় নায়ক মুরাদ নামে পরিচিত ছিলেন। তিনি ষাটের দশক থেকে প্রায় আড়াইশ চলচ্চিত্র ও মঞ্চ নাটকে অভিনয় করেছেন। ছোটবেলা থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ গ্রহণ করে বিভিন্ন পুরষ্কার এবং গুণীজন হিসেবে বিভিন্ন সংগঠনের সম্মাননা পেয়েছেন। সুঠাম সুন্দর দেহের সদা হাস্বোজ্জ্ব্যল এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব সকলের কাছেই প্রিয় ছিলেন।
 অভিনেতা মুরাদের মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ কালোব্যাজ ধারণসহ শোক সভার কর্মসূচি গ্রহণ করেছে। ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, আলোক চিত্রী প্রাণতোষ চৌধুরী, সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের আহবায়ক আল আমীন শাহীন, সদস্য সচিব আনিছুল হক রিপনসহ সরাইল প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার চির শান্তি কামনা করেছেন। 

 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর