বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান কি মুনের চিঠিকে স্বাগত জানিয়ে বিএনপির বিবৃতি

ban-ki-muun-bnp-somoyerkonthosorডেস্ক রির্পোট : বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণে প্রধান দু’দলের দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের দেয়া চিঠিকে আজ স্বাগত জানিয়েছে ২০ দল। আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, নির্দলীয় সরকার ব্যবস্থায় নির্বাচনের লক্ষ্যে জাতিসংঘসহ সকল পক্ষের অর্থবহ সংলাপের উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

সালাহি উদ্দিন বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে সম্পূর্ণ অসাংবিধানিক ও অগণতান্ত্রিক কায়দায় প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে আওয়ামী লীগ এখন বাংলাদেশের স্বাধীনভূমি চিরস্থায়ী বন্দোবস্ত নিতে চায়। স্বৈরতান্ত্রিক একদলীয় শাসনব্যবস্থা কায়েমের হাতিয়ার হিসাবে সাংবিধানিক ক্যু সংগঠিত করাই আওয়ামী লীগের রাজনৈতিক ম্যানিফেস্টো।

তিনি আরও বলেন, সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই-গণতন্ত্র মু্ক্তির এই আন্দোলনে ভোটের অধিকার, মৌলিক ও মানবাধিকার আদায়সহ সকল ন্যায্য দাবি আদায়ের অপ্রতিরোধ্য গণজোয়ারকে স্তব্ধ করা যাবে না। গণমানুষের ন্যায্য আকাক্সক্ষাকে প্রতিহিংসার স্টিম রোলার দিয়ে কখনও দাবানো যায় না।
বিবৃতিতে তিনি বলেন, সরকারি জুলুম-নির্যাতনের মাত্রা যত বাড়ছে দ্রোহের অগ্নি স্ফুলিঙ্গ তত দ্রুতগতিতে দাবানলে পরিণত হচ্ছে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জনগণের স্বতঃস্ফুর্ত বিদ্রোহই সরকারের পতন ত্বরান্বিত করবে।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, গত মঙ্গলবার রাতে যশোরের মনিরামপুরে পুলিশ ক্রসফায়ারে হত্যা করেছে বিএনপি কর্মী আবু সাঈদ ও বজলুর রহমানকে। সারা দেশে ২০ দলীয় জোটের অসংখ্য নেতা-কর্মীকে গুলি করে পঙ্গু বানানো হচ্ছে প্রতিদিন। গুম করে ফেলা হচ্ছে অসংখ্য নেতা-কর্মীকে। এ পর্যন্ত প্রায় ২০ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এসকল ঘৃণ্য হত্যাকাণ্ড, বন্দুকবাজি ও গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানাই। ক্ষমতার পট পরিবর্তন হলে এসকল জঘন্য কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধ আদালতে বিচার করা হবে।

তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা ও গুলি করে পঙ্গু ও আহত করার প্রতিবাদে ও সকল রাজবন্দির মুক্তির দাবিতে বিরোধী জোটের চলমান শান্তিপূর্ণ অবরোধকর্মসূচি অব্যাহত থাকবে। ইতিমধ্যে সরকার গণদাবি মেনে না নিলে আমরা আবারও হরতালসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সালাহ উদ্দিন বলেন, আমরা অবৈধ শাসক শ্রেণীর প্রতি আবারও আহবান জানাই। প্রতিহিংসা ও বিদ্বেষমূলক রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পথে ফিরে আসুন।

somoyerkonthosor

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা