,

কী ছিল সাগর সরওয়ারের ল্যাপটপে?

mainতিন বছর আগে নৃশংসভাবে খুন হন সাগর সারওয়ার ও মেহেরুন রুনি৷ এই দীর্ঘ সময়ে তদন্তের কূল-কিনারা করতে পারেনি ব়্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী৷ বিভিন্ন সময়ে নানা ইস্যু সামনে এলেও এখন প্রধান আলোচ্য সাগরের ল্যাপটপট দু’টি৷

সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুন হওয়ার পর বাসা থেকে তেমন কিছুই খোয়া যায়নি৷ শুধু দু'টি মোবাইল ফোন এবং দু'টি ল্যাপটপ পাওয়া যায়নি৷ তাই স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে এখন খোয়া যাওয়া ঐ দু'টি ল্যাপটপ৷

বর্তমানে দেশের অন্যতম আলোচিত এই মামলাটির তদন্ত করছে ‘ব়্যাপিড অ্যাকশন ব্যটেলিয়ন' সংক্ষেপে ব়্যাব৷ তদন্তকারী সংস্থার মুখপাত্র লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, তদন্তের শুরু থেকেই আমরা ল্যাপটপ দু'টি খুঁজছি৷ কিন্তু ল্যাপটপের কোনো ‘ক্লু' পাওয়া যায়নি৷ ফলে গত ৮ই জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে আমরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছি৷ তাদের কাছে ল্যাপটপের ব্যাপারে সহযোগিতা চাওয়া হয়েছে৷ গত ২৯শএ জানুয়ারি বিটিআরসি সবগুলো মোবাইল ফোন কোম্পানিকে চিঠি দিয়ে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া গেলে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে৷ কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মোবাইল ফোন কোম্পানি তথ্য দিতে পারেনি৷

প্রশ্ন উঠেছে কী ছিল সাগরের ল্যাপটপ দু'টোয়? সাগরের অন্যতম ঘনিষ্ট বন্ধু, একসঙ্গে এনার্জি সেক্টরে একসঙ্গে কাজ করা সহকর্মী এবং বর্তমানে ‘সমকাল'-এর সিনিয়র রিপোর্টার রফিকুল বাসার বলেন, সাগর ভাই নিহত হওয়ার ঠিক চার দিন আগে আমার সঙ্গে তাঁর লম্বা সময় আলোচনা হয়েছে৷ আলোচনার বিষয়বস্তু ছিল তাঁর একটি বই৷ এর আগে ‘সাম্প্রতিক' থেকে সাগর ভাইয়ের একটি বই বের হয়েছে৷ বইয়ের নাম ‘কর্ণেলকে আমি মনে রেখেছি'৷ চার দিন আগের ঐ আলোচনায় সাগর ভাই আমাকে বলেন যে, বইটির পরবর্তী সংস্করণের লেখা তাঁর শেষ হয়েছে, এবারের বই মেলাতেই বইটা বের করতে চান তিনি৷

বইয়ের বিষয়স্তু সম্পর্কে সাগর ভাই বলেন, পার্বত্য এলাকার আদিবাসীদের নিয়ে তাঁর এই লেখা৷ কয়েকদিনের মধ্যেই পান্ডুলিপি আমার কাছে দিতে চেয়েছিলেন৷ কিন্তু তার আগেই তো তিনি পৃথিবী থেকে চিরবিদায় নিলেন৷

রফিকুল বাসার বলেন, বইয়ের পান্ডুলিপি ছাড়াও সাগর ভাইয়ের অভ্যাস ছিল ব্যক্তিগত ডায়েরি লেখা৷ একই সঙ্গে তিনি ব্লগও লিখতেন৷ তাঁর ল্যাপটপ দু'টির মধ্যে একটি বড় সাইজের এবং অপরটি ছোট আকারের৷ বড় ল্যাপটপটি তিনি জার্মানিতে ডয়চে ভেলেতে কাজ করার সময় কিনেছিলেন৷ আর ছোটটি দেশে ফেরার পর কেনেন৷ ছোট ল্যাপটপটি তিনি সব সময় সঙ্গে রাখতেন৷ এছাড়া ল্যাপটপে তাঁর বিভিন্ন সময় করা রিপোর্টগুলোও রেখে দিতেন৷ নতুন কোনো তথ্য পেলেও সঙ্গে সঙ্গে সংযোজন করতেন নিজের ল্যাপটপে৷

সাগর-রুনি হত্যা মামলার বাদি রুনির ভাই নওশের আলম রোমান বলেন, ল্যাপটপের বিষয়টি নতুন কিছু নয়৷ এর আগে ডিবি ও ব়্যাবকে আমরা ল্যাপটপ দু'টির সব কাগজপত্র দিয়েছি৷ আমরা ঐ ল্যাপটপ দু'টি সম্পর্কে যা জানি তাও বলেছি৷ কিন্তু ব়্যাব কিছুই করেনি৷ আমাদের সঙ্গে কোনো যোগাযোগও রাখেনি৷

কী ছিল সাগরের ল্যাপটপে, এ বিষয়ে কী কিছু জানেন? এমন প্রশ্নের জবাবে নওশের বলেন, সাগর ভাইয়ের ল্যাপটপ দু'টি ছাড়াও ঐ বাসায় কিন্তু আরও একটি ল্যাপটপ ছিল৷ সেটি অবশ্য নষ্ট৷ ঐ নষ্ট ল্যাপটপটা পাওয়া গেছে৷ শুধু ভালো ল্যাপটপ দু'টি খোয়া গেছে৷ সাগর ভাইয়ের ল্যাপটপে তাঁর সর্বশেষ বইয়ের একটা পান্ডুলিপি ছিল৷ এটি আসলে তাঁর আগের বই ‘কর্ণেলকে আমি মনে রেখেছি'-র পরের সংস্করণ৷ এটি পার্বত্য চট্টগ্রাম নিয়ে লেখা৷ এর পাশাপাশি ব্যক্তিগত ডায়েরি ও বিভিন্ন ধরনের ব্লগও লিখতেন সাগর ভাই৷''

সূত্র: ডয়চে ভেল

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা