,

গোয়েন্দাদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

59600_f3ডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোয়েন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যারা পেট্রল বোমা ছুড়ে মানুষ পোড়াচ্ছে, তাদের হাত পুড়িয়ে দিলে তারা বুঝবে পোড়ার কি যন্ত্রণা। যারা বোমা বানায় ও তা ছুড়ে মারে, গ্রেপ্তারের পর তাদের হাত পুড়ে দেয়া উচিত যেন তারা পোড়ার যন্ত্রণা বুঝতে পারে। শেখ হাসিনা বলেন, অনেক আঁতেল আমার কথার সমালোচনা করবেন তাদেরকে বলছি, বার্ন ইউনিটে (হাসপাতাল) গিয়ে বিএনপি-জামায়াত চক্রের সন্ত্রাসীদের নৃশংসতায় আক্রান্তদের কান্না ও দুর্ভোগ দেখে আসুন।

তিনি গতকাল সেগুনবাগিচায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) ২০তলা বিশিষ্ট প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা প্রথম এনএসআই সদরদপ্তর পরিদর্শন করেন। এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল মো. শামসুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন। এ সময় মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

এছাড়া অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদক পাচার ও চোরাকারবারির মতো সমাজবিরোধী কার্যক্রম রোধে এনএসআই সদস্যদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের বাংলাদেশের মাটিতে স্থান হবে না এবং প্রতিবেশী দেশগুলোতে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য আমরা আমাদের ভূমি ব্যবহার করতে দেবো না। তিনি বলেন, এনএসআই সদস্যরা সমাজ-বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এ ধরনের সমাজ-বিরোধীদের বিরুদ্ধে আপনাদের কড়া ব্যবস্থা নিতে হবে। বিএনপি-জামায়াতের বিগত সরকার সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষকতা দিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা দিয়ে তারা নিজেরা নিজেদের জন্য কূপ খনন করছে। এটি প্রমাণিত যে, প্রতিবেশী দেশগুলোর ক্ষতির জন্য জঙ্গিদের আশ্রয় ও অস্ত্র সরবরাহ দিলে দেশকে এর জন্য মূল্য দিতে হয়। প্রধানমন্ত্রী বলেন, শান্তি চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে এনেছে। এ অঞ্চলে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, তা সত্ত্বেও একটি মহল দেশে হীন খেলায় মেতে আছে। শেখ হাসিনা বলেন, সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের উৎখাতের মাধ্যমে সরকার বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এই নীতি গ্রহণ করায় দেশে গত ৬ বছর শান্তিপূর্ণ অবস্থা বজায় ছিল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ