,

মোবাইল ফোনই সুটকেসের চাবি!

0f9f8b3f28bfd5bbd513fcfca9028272-suitcaseআন্তর্জাতিক ডেস্ক :অনেকেই সুটকেসে চাবি দেওয়ার পর ভুলে যান পাসওয়ার্ড অথবা হারিয়ে ফেলেন চাবি। সুটকেসের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ডিজিপাস নামের একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান বিশেষ এক ধরনের স্মার্ট লক তৈরি করেছে যা স্মার্টফোনের স্ক্রিনে সোয়াপ করেই খোলা ও বন্ধ করা যায়। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।

ডিজিপাসের দাবি, তাদের তৈরি ইজিটাচ নামের নতুন এই স্মার্ট লক পদ্ধতিটি ভ্রমণকারীদের জন্য বিশেষ সুবিধা দেবে। এ ছাড়া যাঁরা চাবি হারিয়ে ফেলেন বা পাসওয়ার্ড মনে রাখতে পারেন না, তাঁদের জন্য দারুণ কার্যকর হবে ইজিটাচ। ইলেকট্রনিক এই চাবি এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি সুবিধার স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। এনএফসি দুটি ডিভাইসের মধ্যে কিছুটা দূরত্বে সামান্য পরিমাণ তথ্য স্থানান্তর করে কিন্তু এতে ব্লুটুথ প্রযুক্তির মতো কোড মেলানোর দরকার হয় না।

ডিজিপাসের দাবি, এটাই বিশ্বের প্রথম ইলেকট্রনিক স্মার্ট লক, যা প্রচলিত যান্ত্রিক তালার অসুবিধা দূর করবে। মোবাইল ফোনের টাচস্ক্রিন থেকেই লাগেজে তালা খোলা এবং তা বন্ধ করে দেওয়া যাবে। এতে কোনো কোড মনে রাখারও দরকার হবে না।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর