,

মানবাধিকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি-আলোচনা সভা

B Baria mapপ্রতিনিধি : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে  বুধবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মাহবুবুল হুদা সভা কক্ষে “গণতন্ত্র, আইনের শাসন, ও মানবাধিকার শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম।

বাংলাদেশ মানবাধিকার কমিশন, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক শাখার সভাপতি অ্যাডভোকেট নূর মোঃ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোখলেছুর রহমান খান, চেম্বার এর সভাপতি আলহাজ্ব আজিজুল হক, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, নারী নেত্রী নন্দিতা গুহ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ লোকমান হোসেন। প্রেস ক্লাবের সহ-সভাপতি আল আমীন শাহীনের সঞ্চালনায় সভায়

বক্তব্য রাখেন নারী নেত্রী রাবেয়া খাতুন রাখি, মুক্তি খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর, মানবাধিকার কর্মী আফজালুর রহমান রিপন, আলহাজ্ব ফরহাদ সিদ্দিকী, বিষ্ণুপদ দেব, কাজী জাবেদ হোসেন, অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজল, আজহারুল ইসলাম প্রমুখ।

এর আগে সকাল ৯ টায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে কর্মসূচীর উদ্বোধন ও শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব অ্যাডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারী। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্তানীয় জাতীয় বীর আবদুল কুদ্দুস পৌর মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ