,

খালেদা জিয়ার দুই লিভ টু আপিলের আদেশ কাল

88138_Khaleda-Zia-4

ডেস্ক রির্পোট :জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুটি লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর কাল সোমবার আদেশ দেবেন আপিল বিভাগ।

আজ রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন। 

একই সঙ্গে আদালত খালেদা জিয়ার আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার ক্ষেত্রে করা অপর লিভ টু আপিলের ওপর শুনানি এক দিনের জন্য মুলতবি করেছেন। 

এই দুই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন। রিট দুটি হাইকোর্টে খারিজ হয়। এর বিরুদ্ধে চলতি বছর পৃথক দুটি লিভ টু আপিল করেন খালেদা জিয়া। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার ক্ষেত্রে লিভ টু আপিলের ওপর শুনানি শেষ কাল আদেশের দিন ধার্য হয়েছে। 

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় অভিযোগ আমলে নেওয়া বিরুদ্ধে খালেদা জিয়ার করা বাতিল আবেদন হাইকোর্টে খারিজ হয়। এর বিরুদ্ধেও তিনি ২০১২ সালে একটি লিভ টু আপিল করেন।

এ জাতীয় আরও খবর

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী