,

অ্যাপ তৈরি করে সেবা ও আয় দুটোই সম্ভব

news-image

e4ad9a0a19613dcdf6186b6b9b4ebbd3-1বুয়েটে গতকাল অ্যাপস প্রতিযোগিতা নিয়ে অনুষ্ঠিত সেমিনারের অতিথিরামোবাইল ফোনের অ্যাপ বানিয়ে যেমন মানুষের সেবা করা যায়, তেমনি আয়ও করা যায়। কাজ ও সুবিধার বিচারে কম্পিউটারের চেয়ে কম যায় না ছোট আকারের স্মার্টফোন। স্মার্টফোনে নানা কাজের নানা অ্যাপ্লিকেশন তৈরিতে বাংলাদেশের তরুণ প্রজন্ম যেন পিছিয়ে না থাকে, সে জন্য প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে দক্ষ মানবসম্পদ। ‘ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫’ নিয়ে গতকাল শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, অ্যাপস তৈরির মাধ্যমে দেশের উন্নয়ন করতে হবে, এ জন্য অন্য সবার মতো বুয়েটের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

বুয়েটের উপাচার্য খালেদা একরামের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল-কবির, বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের প্রধান মুহাম্মদ মাহফুজুল ইসলাম, এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান, গ্রামীণফোনের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স মাহমুদ হোসেন ও প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান।

সেমিনারে ইএটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম আহমেদ জানান, বাংলাদেশে বর্তমানে ১১ কোটি ৭৫ লাখের বেশি মোবাইল ফোন ব্যবহারকারী আছে। এই বিপুলসংখ্যক মোবাইল ফোন ব্যবহারকারীর জন্য অ্যাপ তৈরি করে একদিকে যেমন দেশের মানুষের সেবা করা হচ্ছে, অন্যদিকে তেমনি বিপুল পরিমাণ ব্যক্তিগত আয়ের সুযোগও তৈরি হচ্ছে।

সেমিনারের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছিল কুইজ প্রতিযোগিতা। এ ছাড়া বুয়েটে সারা দিন এ প্রতিযোগিতা নিয়ে চলে সচেতনতা কার্যক্রম। প্রতিযোগিতায় অ্যাপের ধারণাপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

বিস্তারিত: www.eatalapps.com

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা