,

শীতে চেহারা থেকে বয়সের ছাপ দূর করার তিনটি সহজ টিপস !

Anti-ageing-300x177লাইফ ডেস্ক : শীতকালের আবহাওয়া শুষ্ক হওয়ার কারণে আমাদের পুরো শরীরেই এর প্রভাব দেখা দেয়। সবচেয়ে বেশী প্রভাব পড়ে আমাদের ত্বকে। এই সময়ে বাইরে প্রচুর ধুলোবালি থাকার কারণে ত্বকে অনেক ময়লা জমে এবং সঠিক উপায়ে যত্ন না নেয়ার কারণে ত্বকে দেখা দেয় বিভিন্ন রকমের সমস্যা। এইসব সমস্যার মধ্যে একটি সমস্যা হল ত্বকের বলিরেখা সমস্যা বা বয়সের ছাপ, যা ত্বকে সঠিক যত্নের অভাবে দেখা দেয়। তাই এই সমস্যা থেকে নিজের ত্বককে সুরক্ষা দিতে আপনাদের জন্য দেয়া হল তিনটি সহজ টিপস।

১। আমণ্ড অয়েল ও দুধের সর একসাথে মিশিয়ে ত্বকে ৫ মিনিট ম্যাসেজ করুন। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২। শীতে বাড়তি বলিরেখা হতে রেহাই পেতে মশুর ডাল বাটার সাথে মধু মিশিয়ে ত্বকে লাগান। ত্বকের মসৃণতা ও তারুণ্য ধরে রাখতে এই প্যাকটি খুব উপকারি।

৩। একটি ছোট কাপে দুধ নিয়ে তাতে সারারাত কিশমিশ ও কাজু বাদাম ভিজিয়ে রাখুন। পরের দিন তার সাথে মধু ও কর্ণফ্লাওয়ার মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। শসার রস দিয়ে মুখ মুছে ফেলুন। বয়সের ছাপ মুছে ফেলতে দারুণ কাজে দেবে।

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের