বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে প্রতিরাতেই চোর-ডাকাতের হানা ॥ এলাকাবাসী উদ্বিগ্ন

chori (1)নাসিরনগর সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরি-ডাকাতির আতংকে রয়েছে উপজেলা সদরের মানুষ। বুধবার গভীর রাতে নাসিরনগর উপজেলা সদরে স্থানীয় সদর ইউপি চেয়ারম্যানের বাড়ি সংল্গন উকিলের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। উপজেলা সদরের পূর্বপাড়া আবিদুল্লা উকিলের বাসার ভাড়াটিয়া নাসিরনগর প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মাঠ কর্মী শিখা রানী সরকারের ঘরের সিটকারী ভেঙে দরজা খুলে চোররা নগদ টাকা ,র্স্বণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায় । বৃহস্পতিবার রাতে সদরের মধ্যপাড়ায় হাসপাতালের পাশে ফুলকিশোর সরকারের বাড়িতে ডাকাতদের উপস্থিতির সময় বাড়ির  লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়্। একই রাতে একেই মহল্লায় গালর্স স্কুলের পার্শ্ববতী হেলাল মাস্টারের বাড়িতে চোররা তালা ভেঙে চুরি করার সময় লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে চোররা পালিয়ে যায়্। গত শনিবার রাতে সদরের পূর্বপাড়া আবিদুল্লাহ উকিলের বাড়িতে আবারও   চোররা হানা দিলে ভাড়াটিয়া লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে চোররা পালিয়ে যায়্। উল্লেখ্য একই পাড়ায় গত ২০ সেপ্টেম্বর হাসপাতাল কোয়াটারে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  ক্যাশিয়ার মোঃ চান মিয়ার  ঘরে চুরি সংঘটিত হয়। এদিকে এসব একের পর এক ঘটনার কারণে জনমনে চুরি ডাকাতির আতঙ্কে উদ্বেগ-উৎকন্ঠা দিন দিন বেড়েই চলেছে। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া  চুরি-ডাকাতি প্রতিরোধে মহল্লাবাসীকে নিয়ে শীঘ্রই একটি মতবিনিময় সভার আয়োজন করবেন বলে তিনি জানান।
চারদিকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বেষ্ঠিত এ পাড়ায় ঘন ঘন চুরি ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে মহল্লাবাসী। অথচ চোর-ডাকাতের হাত থেকে রক্ষা পেতে  এ পাড়ায় বসবাসকারী নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া, ৮নং ইউপি সদস্য মোজাম্মেল হক চৌধুরী,প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান চৌধুরীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকুরীজীবী,মহল্লাবাসী গত বছর প্রতিরাতে  পাহারা দিতে হয়েছিল। আবারও এ পাড়ায় একের পর এক চুরি ঘটনায় এ মহল্লাবাসী চুরি-ডাকাতির আত্ংকে ভুগছেন।  

        
 

 

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে