,

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

NUজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষায় ৯৩ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ (প্রমোটেড) হয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info ও www.nuadmission.info থেকে ফলাফল জানা যাবে। এ ছাড়া যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে। এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu স্পেস h2 স্পেস Rollলিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পরীক্ষায় ২৭টি বিষয়ে সারাদেশের ৩১৯টি কলেজ থেকে ২ লাখ ৯১ হাজার ৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। মোট ১৫০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ২০১২ সালে অনার্স দ্বিতীয় বর্ষের তত্ত্বীয় পরীক্ষা এ বছরের জুন মাসে শেষ হয়।ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয় সেপ্টেম্বর মাসে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ