,

ঘরে নয় শিশুর সাফল্য বাইরে

1bd7de38af941eec1cfe157b7419e884-KIDS-1আন্তর্জাতিক ডেস্ক :আমরা এমন একসময়ে বাস করছি, যেখানে বিনোদন আর প্রযুক্তি আমাদের প্রায় গৃহবন্দী করে ফেলছে। কিন্তু আমাদের ও আমাদের শিশুদের সাফল্য গৃহকোণের পরিবর্তে বাইরের জগতেই রয়েছে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে।

তাইওয়ানের ন্যাশনাল চিয়ায়ি ইউনিভার্সিটির গবেষক চিড-ডা উইয়ের নেতৃত্বে এ গবেষণা পরিচালিত হয়েছে।

গবেষকেরা দাবি করেছেন, যেসব স্কুলের চারপাশ সবুজে ঘেরা থাকে সেসব স্কুলে যে শিশুরা পড়ে তারা গণিত ও ভাষা শেখার ক্ষেত্রে ভালো ফল করে। গবেষকেরা ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ৯৫০ পাবলিক স্কুলের স্যাটেলাইট ছবি ও ইংরেজি ভাষা ও গণিতের ফল বিবেচনা করেছেন। বিদ্যালয়ের পাশে সবুজ এলাকা হিসেবে ২৫০ মিটার থেকে দুই হাজার মিটার পর্যন্ত বিবেচনায় ধরেছেন তাঁরা।

গবেষকেরা জানিয়েছেন, প্রকৃতি শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাদের শিক্ষার ক্ষেত্রেও সেই প্রভাব দেখা যায়।

গবেষকেদের পরামর্শ হচ্ছে, আপনার শিশু যখন টিভি দেখতে চাইবে কিংবা ঘরের মধ্যে বসে আইপ্যাড, স্মার্টফোনে কোনো কিছু দেখার বায়না ধরবে সে আবদার পূরণের পরিবর্তে তাকে সঙ্গে নিয়ে বাইরে প্রকৃতির মধ্যে থেকে একটু বেড়িয়ে আসুন। এতে আপনার মনও ভালো হবে সেই সঙ্গে শিশুরও মানসিক বিকাশ হবে। তাদের মস্তিষ্ক আপনাকে ধন্যবাদ জানাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ