,

ব্রাহ্মণবাড়িয়ায় আভার উদ্যোগে সমস্যাবৃত্ত মহিলাদের আর্থিক অনুদান প্রদান

brahmanbaria pic 18-10-2014প্রতিনিধি : আজ শনিবার আমেরিকা – বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতি আভার উদ্যোগে অসহায় , সমস্যাবৃত্ত মহিলাদের সহায়তা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি বড় বাড়িতে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক অসহায় সমস্যাবৃত্তদের মাঝে  নগদ অর্থ সহ সহায়তা প্রদান করেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার সন্তান বি.মেহের চৌধুরী। এ সময়ে অন্যান্যের মধ্যে ছিলেন নাদিরা বেগম, ডলি হাসান, ফাতেমা কবির, আল আমীন শাহীন, সামসুল ইসলাম, সালাউদ্দিন বিদ্যুৎ, আজিজুর রহমান খোকন, শেরী বেগম প্রমুখ।
অনুষ্ঠানে গৃহ নির্মাণ এবং আত্মকর্মসংস্থান সহ অসহায়দের কল্যাণে নগদ অর্থ দেয়া হয়েছে।
অনুষ্ঠানে আমেরিকা – বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতি আভার প্রতিষ্ঠাতা সভাপতি বি মেহের চৌধুরী বলেন, প্রবাসে থাকলেও দেশেরপ্রতি আমাদের নাঢ়ির টান, মাটির টান সবসময়ই থাকে। আমরা সমিতির উদ্যোগে অসহায় ও সমস্যাবৃত্ত নারীদের কল্যাণের জন্য তাদের কর্মসংস্থান ও সাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছি। আমরা মানবিক কারণে অসহায়দের মুখে হাসি ফুটানোর জন্য আর্থিক সহায়তা প্রদান করেছি। তিনি জানান, গৃহ নির্মাণ ও সংস্কার, গবাদী পশু পালন, বৃক্ষরোপন এবং কর্মসংস্থানের জন্য ৩ শতাধিক অসহায় সমস্যাবৃত্তদের নগদ অর্ত দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী