,

আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা প্রশাসনের আশ্বাসে কাজে যোগদান (ভিডিও)

pdb asনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে নিমার্ণাধীন ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের  নির্মাণ শ্রমিকদের ন্যায্য মুজুরী প্রদানে আশ্বাসের প্রেক্ষিতে আজ শুক্রবার সকাল ৮টা থেকে আন্দোলনরত শ্রমিক তাদের কর্মস্থলে যোগদান করেছেন। 
আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ জানিয়েছেন আশুগঞ্জে নতুন করে ৫টি বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণে প্রায় ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। কিন্তু আশুগঞ্জে নিমার্ণাধীন ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের  নির্মাণ শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক,যখন তখন শ্রমিক ছাটাই বন্ধ, ছাটাইকৃত শ্রমিকদের চাকুরীতে পুনর্বহাল এবং কাজের নিরাপত্তার দাবীতে ১৫ ও ১৬ অক্টোবর দুইদিন নির্মান কাজ বন্ধ করে বিক্ষোভ বিষয়টি সরকারের নজরে আসে। ফলে সরকারের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা প্রশাসন পক্ষ থেকে উপজেলা পরিষদ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সাব-কন্ট্রাক্টর বেঙ্গল ইলেক্ট্রিক লিমিটেডের কর্তৃপক্ষ,আন্দোলনরত শ্রমিকদের সাথে দীর্ঘ আড়াইঘন্টা আলোচনা করে রাত সাড়ে ১২টায় শ্রমিকদের যৌক্তিক দাবী মেনে নেওয়ার আশ্বাস এবং ন্যায্য মুজুরীর বিষয়টি আগামী ২১ অক্টোবরের মধ্যে সমাধান করার প্রেক্ষিতে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে কাজে যোগদান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় শ্রমিকরা বলেন প্রশাসনের সাথে যৌথ বৈঠকের যে সিদ্ধান্ত হয়েছে তার প্রেক্ষিতে আমরা আন্দোলন স্থগিত করেছি এবং আজ শুক্রবার কাজে যোগদান করেছি। ২১  অক্টোবরের মধ্যে  ন্যয্য মুজুরীর বিষয়টি সুরাহা না হলে আবার আন্দোলন শুরু হবে।

https://www.youtube.com/watch?v=g5TQmwZ8u18&feature=youtu.be

 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ