,

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এশিয়ার নতুন অস্থায়ী প্রতিনিধি মালয়েশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে আগামী দুই বছরের জন্য পাঁচটি দেশকে নির্বাচিত করা হয়েছে। দেশগুলো হচ্ছে অ্যাঙ্গোলা (আফ্রিকা অঞ্চল), মালয়েশিয়া (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল), ভেনেজুয়েলা (ল্যাটিন অ্যামেরিকা অঞ্চল), নিউজিল্যান্ড এবং স্পেন (পশ্চিম ইউরোপীয় ও অন্যান্য অঞ্চল)। নির্বাচিত দেশসমূহ আগামী ১লা জানুয়ারি ২০১৫ থেকে পরিষদের সদস্যপদ গ্রহণ করবে এবং ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে।

un_security_council_non_permanent_member_election

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে ব্যালট পেপার সংগ্রহ করছেন একজন কর্মকর্তা। ছবিঃ মার্ক গার্টেন/জাতিসংঘ

উল্লেখিত পদসমূহে চলতি বছরের শেষ পর্যন্ত অস্থায়ীভাবে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দ্বিবার্ষিক দায়িত্ব পালন করছে যথাক্রমে রুয়ান্ডা, দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ও লুক্সেমবার্গ। পূর্ব ইউরোপীয় অঞ্চলের দেশ হিসেবে লিথুয়ানিয়া আরও এক বছর নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করবে।

উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী প্রতিনিধি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন। [ইউএন নিউজ সেন্টার]

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন