,

আজ ‘ম্যাকাব্রে’র উদ্বোধনী প্রদর্শনী

3f7d82f9a7660bc27175fe689a2441ba-3বিনোদন প্রতিবেদক :ঢাকার মঞ্চে আসছে আরেকটি নতুন নাটক। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রয়েছে সেন্টার ফর এশিয়ান থিয়েটার (সিএটি)-এর ২১তম প্রযোজনা ম্যাকাব্রে নাটকের উদ্বোধনী প্রদর্শনী। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আনিকা মাহিনের লেখা ও কামালউদ্দিন নীলু নির্দেশিত নতুন নাটকটির উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানের বিশেষ অতিথি বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।
সেন্টার ফর এশিয়ান থিয়েটারের সেক্রেটারি জেনারেল রোকেয়া রফিক গতকাল সোমবার প্রথমআলোকে জানান, ম্যাকাব্রে একটি প্রথাবিরুদ্ধ পরিবেশনা, যেখানে ব্যবহৃত হয়েছে বিভিন্ন ধরনের প্রযুক্তি। বিশেষ করে ভিডিওগ্রাফি, মাল্টিস্ক্রিন প্রজেকশন টেকনোলজি, অ্যানিমেশন, ত্রিমাত্রিক প্রজেকশন ম্যাপিং ইত্যাদি। নাট্যকার আনিকা মাহিন বলেন, ‘এই নাটকটি ধারণ করে মুক্তিকে। এটি প্রকাশ করে জাতিগোষ্ঠী ও সামাজিক অবস্থান-নির্বিশেষে সব মানুষই এক। প্রত্যেকেরই সম্মানের সঙ্গে জীবনধারণের অধিকার রয়েছে।’

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন