,

মঙ্গলবার সকালে ঢাকায় আসছেন শচিন

sachin_tendulkarক্রীড়া ডেস্কমঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের ‘ক্রিকেট লিজেন্ড’ শচিন টেন্ডুলকার। এ দিন সকাল ৯টায় শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবেন ভারতের এই ব্যাটিং মাস্টার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এটাই হবে শচিনের প্রথম বাংলাদেশ সফর। তিনি ঢাকায় আসছেন বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের দল গাজী ট্যাঙ্কের নতুন নাম ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ও এর নতুন লোগো উন্মোচন করতে। দলটির মালিক লুৎফর রহমান বাদলের ব্যক্তিগত আমন্ত্রণেই ঢাকা আসছেন শচিন।
মঙ্গলবার সকালে গোয়াহাটি থেকে একটি চার্টাড প্লেনে চেপে ঢাকায় পৌঁছানোর কথা শচিনের। তার উপস্থিতিতে বেলা ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে লোগো উন্মোচন অনুষ্ঠানটি। পাশাপিাশি ইউনিসেফের প্রতিনিধি হিসেবে ঢাকার আশেপাশে একটি স্কুলে সামাজিক কার্যক্রমে অংশ গ্রহণ করবেন তিনি। এরপর মঙ্গলবার রাতেই মুম্বাই ফিরে যাবেন শচিন।
গত ১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শচিনের আগমনবার্তা নিশ্চিত করেছিলেন লুৎফর রহমান বাদল। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমার লিজেন্ডস অব রূপগঞ্জ নামটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘদিন আটকে ছিল। গত বোর্ড মিটিংয়ে এটা অনুমোদিত হয়েছে। আমি আগে থেকেই বলে রেখেছিলাম নামটা অনুমোদন হলে শচিন টেন্ডুলকারকে আনব। এরই অংশ হিসেবেই ঢাকায় আসছেন শচিন।’
উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের দল গাজী ট্যাঙ্কের নাম পরিবর্তনের জন্য গত বছর বিসিবির কাছে আবেদন করেছিলেন লুৎফর রহমান বাদল। নতুন নাম হিসেবে বেছে নিয়েছেন ‘লিজেন্ডস অব রূপগঞ্জ।’ তার আবেদনের প্রেক্ষিতে বোর্ড পরিচালকদের সবার সর্বসম্মতিক্রমে গাজী ট্যাঙ্কের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে বিসিবি। আসন্ন প্রিমিয়ার লিগ ক্রিকেটে তাই গাজী ট্যাঙ্ক নাম বদলিয়ে ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ নামে অংশ নেবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ