,

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় আরেকটি মামলা

latif siddiqueআমিরজাদা চৌধুরী : ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় আরেকটি মামলা হয়েছে। রোববার আখাউড়ার কলেজ পাড়ার বাসিন্দা ইয়াকুব মিয়া বাদী হয়ে আখাউড়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন। আদালত মামলার বিষয়ে তাৎক্ষনিক কোন আদেশ দেননি।  মামলায় আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে নিউইয়র্কে হজ্ব নিয়ে দেয়া বক্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়। মামলায় স্বাক্ষী করা হয়েছে ৫ জনকে। এর আগে গত ২ রা অক্টোবর জেলা ইসলামী ঐক্যজোটের সমাজকল্যান সম্পাদক আমিনুল ইসলাম শাহিন বাদী হয়ে ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেন। 

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী