,

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফ্রান্সের মোদিয়ানো

76622_modianoচলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখক প্যাত্রিক মোদিয়ানো। সুইডিশ অ্যাকাডেমি বৃহস্পতিবার এই পুরস্কার ঘোষণা করা হয়। 

পুরস্কার ঘোষণাকালে সুইডিশ অ্যাকাডেমির সেক্রেটারি পিটার ইংলান্ড বলেন, ‘প্যাত্রিক মোদিয়ানোকে নোবেল পুরস্কার দেয়া হলো তার শৈল্পিক স্মৃতিগ্রন্থনার জন্য, যার মধ্য দিয়ে তিনি মনে করিয়ে দেন মানব ভাগ্যের দুর্বোধ্যতার কথা, উন্মোচন করেন আগ্রাসনের বিশ্বে জীবনের স্বরূপ।’
৬৯ বছর বয়স্ক এই লেখক পুরস্কার হিসেবে পাচ্ছেন ১১ লাখ মার্কিন ডলার। 
তিনি এ পর্যন্ত ৩০টি উপন্যাস লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য আ ট্রেস অব ম্যালিস, হানিমুন, মিসিং পারসন, লাকম্ব, লুসিয়েন ইত্যাদি। তার লেখা উপন্যাস নিয়ে বেশ কিছু চলচ্চিত্রও তৈরি হয়েছে।
সুইডিশ অ্যাকাডেমি এবারের সাহিত্য পুরস্কারের জন্য ২১০ জনকে মনোনীত করেছিল। এদের মধ্যে ৩৬ জনই ছিলেন প্রথমবারের নমিনি।
গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন কানাডার লেখক অ্যালিস মুনরো। ১৯৯৩ সালে টনি মরিসনের পর আর কোনো মার্কিনি এই পুরস্কারটি পাননি।
শুক্রবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ