,

আর তিন গোল হলেই মেসি ইতিহাস!

af66ac04f3d26d8f3c39bfe8df18e7ea-messi২০০০ সালের সেপ্টেম্বরে যখন প্রথম বার্সেলোনায় এলেন, কিংবা ২০০৩ সালের নভেম্বরে প্রথমবারের মতো প্রীতিম্যাচে যখন বার্সার হয়ে অভিষেক হলো তাঁর, কিংবা ধরুন ২০০৪ সালের অক্টোবরে প্রথমবারের মতো লিগে খেলতে নামলেন যখন…। সেও বাদ দিন। ধরুন, ২০০৫ সালের মে দিবসে বার্সার হয়ে প্রথম প্রতিযোগিতামূলক গোলটি করলেন যখন, কেউ কি ভেবেছিল, এই লিওনেল মেসিই একদিন নিজেকে প্রতিষ্ঠা করবেন অবিশ্বাস্য এক উচ্চতায়!

মেসি নিজে অন্তত ভাবেননি। কদিন আগে ক্যারিয়ারের ৪০০তম গোল পূর্ণ করার পর বরাবরের বিনয়ী মেসি বলেছেন, নিজের সুদূরতম কল্পনাতেও ছিল না, একদিন তাঁর নামের পাশে থাকবে ৪০০ গোল। কিন্তু মেসি না ভাবুন, তাঁকে নিয়ে পাহাড়সম স্বপ্ন কেউ না কেউ নিশ্চয়ই দেখেছিল। সেই তিনি নিউয়েলস ওল্ড বয়েজের অজানা কোনো স্কাউট বা কোচ হন, কিংবা ন্যাপকিন পেপারেই মেসিকে বার্সার জন্য সই করানোর এক রূপকথার জন্ম দেওয়া কার্লেস রেক্সাসই হোন। মানুষ তাঁর আশার সমান বড়। মানুষ তাঁর স্বপ্নের সমান বড়।

সেই স্বপ্ন আর আশাকে এক বিন্দুতে মিলিয়ে দিয়ে আরেকটি ইতিহাসের সামনে লিওনেল মেসি। মাত্র তিনটি গোলের দূরত্বে। প্রায় ৬০ বছর ধরে একটা রেকর্ড অক্ষত আছে। স্প্যানিশ লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। অ্যাথলেটিক বিলবাওয়ের কিংবদন্তি খেলোয়াড় তেলমো জারা ২৫১টি গোল করলেন লা লিগায়। লিগে মেসির গোল এখন ২৪৮টি। আর তিন গোল হলেই মেসি ছুঁয়ে ফেলবেন সেই রেকর্ড। আর চারটি গোল হলে তো সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি হয়ে যাবে তাঁর একার। ভাবতে অবাক লাগে, স্পেনের মতো ফুটবল ঐতিহ্যের একটা দেশের শীর্ষ লিগের ইতিহাস-সেরা গোলদাতা হচ্ছেন মেসি, মাত্র ২৭ বছর বয়সেই!

আগামীকাল রায়ো ভায়োকানোর বিপক্ষে ২৮৪তম লিগ ম্যাচ খেলতে নামবেন মেসি। লিগে ১৯টি হ্যাটট্রিকের মালিক মেসি আরেকটি হ্যাটট্রিক পেলে কালই রেকর্ডটা গড়ে ফেলবেন। বেশ ভালো ফর্মেও আছেন। লিগের সর্বশেষ ম্যাচে নিজে দুই গোল করেছেন, করিয়েছেনও দুটো। গোল পেয়েছেন চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচটাতেও। মেসির মধ্যে সেই আগের সাফল্য-ক্ষুধাও ফিরে এসেছে। একদিক দিয়ে মেসি বরং আগের চেয়ে ভালোই খেলছেন। কারণ এই মৌসুমে তাঁর গোল করানোর হার বেড়ে গেছে অনেক।

নিজে করুন কিংবা অন্যকে দিয়ে করান—মেসির লক্ষ্য একটাই। দলকে জেতানো। সব সময়ই এ কথা বলে এসেছেন। ইতিহাস ছোঁয়ার প্রান্তে দাঁড়িয়েও সেই একই কথা বললেন। কিন্তু এ তো আর যে সে রেকর্ড নয়। সর্বকালের সেরা গোলদাতা হওয়ার রেকর্ড! একটু রোমাঞ্চও যেন খেলে গেল তাঁর কণ্ঠে, ‘এই মুহূর্তে আমি রেকর্ডটি নিয়ে ভাবছি না। তবে বিশ্বের অন্যতম সেরা একটি লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে পারলে ভালোই লাগবে। কত কত অবিশ্বাস্য খেলোয়াড় এই লিগে খেলে গেছে। তবে রেকর্ডটা যখন হওয়ার, তখন তো হবেই।’

এই না হলে মেসি!

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা