,

জনগণকে মানসিক চাপে রাখতে নৈরাজ্য চালাচ্ছে সরকার

noman_152418দেশের জনগণ ও রাজনীতিতে সক্রিয় ব্যক্তিদের মানসিক চাপে রাখার জন্যই সরকার সারাদেশে গুম খুনের নৈরাজ্য চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে যারা গুম-খুনের রাজনীতি করছে তারা আমাদের কাছে অদৃশ্যমান নয়, দৃশ্যমান। সুতরাং তাদের বিচার একদিন হবেই।
‘গুম রাজ্যে প্রত্যাবর্তন-গণতন্ত্রের শবযাত্রা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ। সংগঠনের সভাপতি এস.এম সায়মন কামালীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, বিএনপি নেতা এনাম আহমেদ চৌধুরী প্রমুখ।
আব্দুল্লাহ আল নোমান বলেন, জনবিচ্ছিন্ন সরকার নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এ ধরনের কাজ করছে। দেশের জনগণ ও রাজনীতিতে সক্রিয় ব্যক্তিদের মানসিক চাপে রাখার জন্যই সারাদেশে গুম খুনের নৈরাজ্য চালাচ্ছে। এই গুম-খুনের মাধ্যমে অবৈধ সরকার বলতে চায় যারাই আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে তাদেরকেও একই পরিণতির শিকার হতে হবে।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, অবৈধ সরকার নিজেদের স্বার্থে আইন করছে বেআইনীভাবে সংসদে বসে। তারা কোনোভাবেই আইন প্রণয়নের ক্ষমতা রাখে না। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নন। তিনি বলেন, ইতিহাস বলে জনগণের আন্দোলনের কাছে সবকিছুই পরাজিত হয়। পুলিশের বন্দুক, টিয়ারশেল, নিরস্ত্র জনগণের দূর্বার আন্দোলনের কাছে কিছুই না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ