,

ব্রাহ্মণবাড়িয়া খালেদা জিয়ার জনসভা শুরু হয়েছে

k 1_52532ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভাস্থলে দুরদুরান্ত থেকে দলের নেতা-কর্মীরা আসতে শুরু করেছে।আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে জনসভা শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪ টায় বেগম খালেদা জিয়া এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার কথা রয়েছে।এদিকে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসহ ২০ দলীয় জোটের নেতা কর্মীরা এখন বক্তৃতা করছেন।এতে জনসভায় সভাপতিত্ব করবেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম। জেলা বিএনপি’র নেতারা জানিয়েছেন, এই জনসভায় দেড়-দু লাখ লোকের সমাবেশ ঘটবে।

এদিকে খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে রঙ্গিন ডিজিটাল ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া। আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়ক পথে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।

এদিকে সদর উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জানিয়েছেন, দলের চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া এই সমাবেশ থেকে এই অবৈধ সরকারের পতনের ব্যাপারে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখবেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে