,

কসবায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

grafশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ভরাজাঙ্গাল গ্রামে সোমবার সকালে স্বপন চন্দ্র দাসের বাড়ির দূর্গাপূজা মন্ডপের প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। প্রতিমা ভাংচুরের ঘটনায় পুলিশ ২ নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বাদী হয়ে স্বপন চন্দ্র দাস থানায় মামলা দায়ের করেছে। 
গ্রেপ্তারকৃতরা হলেন; আলী আকবর (৭৫), পুত্রবধূ সুফিয়া বেগম (৩৫) ও শরীফা বেগম (৩০)। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে; ভরাজাঙ্গাল গ্রামের আলী আকবরের সাথে একই গ্রামের শৈলন দাসের পুত্র স্বপন দাসের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে।সোমবার সকালে বৃষ্টিপাতের পানি নিষ্কাশনের জন্য আলী আকবরের ছেলে রফিকুল ইসলাম পানি ছাড়তে যায়। এ নিয়ে স্বপন চন্দ্র দাস বাঁধা দেয়। এ নিয়ে দুই পরিবারের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়েছে। স্বপন দাস এজাহারে উল্লেখ করেছেন এ সময় আলী আকবরের লোকজন সংঘর্ষের সময় দূর্গাপূজার মন্ডপে আক্রমন করে প্রতিমা ভাংচুর করেছে। আহত স্বপন দাস (৪৫), তাপস দাস (১৫), লক্ষ্মি রাণী দাস (৫০), দিপাল রানী দাস (৩৫), রতন দাস (২০) কে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।  
খবর পেয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নেৃতত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে আলী আকবর ও তার দুই পুত্রবধূকে আটক করে থানায় নিয়ে আসে। 
আলী আকবর ও সাফিয়া খাতুন বলেন; বাড়ির সীমানা নিয়ে স্বপন দাস তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া আদালতে ৩টি মামলা দিয়েছে। রফিকুল ইসলাম বৃষ্টির পানি ছাড়তে গেলে স্বপন তাদেরকে মারধোর করে। পরে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কিন্তু পূজা মন্ডপের কাছে কেউ যায়নি। তারাই প্রতিমা ভাংচুর করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে। 
স্বপন চন্দ্র দাস বলেন; আলী আকবরের ছেলেরা আমাদের উপর প্রায়ই আক্রমণ করে। তিনি বলেন; প্রতিবছই তাদের বাড়িতে  দূর্গা পূজা হয়। আসন্ন দুর্গা পূজার জন্য প্রতিমা রাখা হয়েছে। আলী আকবরের লোকজন প্রতিমা ভাংচুর করেছে। 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন; প্রতিমার হাতসহ বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে। প্রতিমা ভাংচুরের ঘটনায় আলী আকবরের পুত্র ইদন মিয়াকে প্রধান আসামী করে ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ