,

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

Ashugonj_fartilizerগ্যাস সংকটসহ বিভিন্ন কারণে দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। তবে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ঝুঁকিতে রয়েছে। রোববার দুপুর থেকে সার উৎপাদন শুরু হয়। এদিকে, ছয় মাস কারখানা বন্ধ থাকায় কমপক্ষে তিনশ’ কোটি টাকা মূল্যের দুই লাখ ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে চলতি বছর বিসিআইসির প্রস্তাবিত লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ প্রয়োজন হতে পারে বলে জানান কারখানা কর্তৃপক্ষ। 

কারখানা সূত্রে জানা যায়, গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ কেন্দ্রে অধিক মাত্রায় গ্যাস সরবরাহের জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৭ মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফলে সার উৎপাদন বন্ধ থাকে।

১ সেপ্টেম্বর কারখানায় গ্যাস সরবরাহ দেওয়া হলে ৩ সেপ্টেম্বর (বুধবার) বয়লার ইউনিটের সুপার হিটার ফেটে গিয়ে কারখানার উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে চীনা বিশেষজ্ঞদের সহায়তায় এর মেরামত শেষে রোববার দুপুর থেকে ইউরিয়া সার উ‍ৎপাদন শুরু হয়।

কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী ওমর খৈয়াম  এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ