,

দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

attack (1)ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাছিহাতা ইউপি উপ-নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুর ‍আড়াইটার দিকে সদর উপজেলার কাছাইট ও আটলা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী পুলিশ স‍ুপার তাপস রঞ্জন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্রের নেতৃত্বে একদল দাঙ্গাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫০টির বেশি রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সহকারী পুলিশ স‍ুপার তাপস রঞ্জন  বলেন, কাছাইট গ্রামের বাসিন্দা উপ-নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী মোশাররফ হোসেন মুন্সীর লোকজন কাছাইট পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারছে এমন খবর পেয়ে আটলা গ্রামের আরেক প্রার্থী আল আমিনুল হক পাভেলের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওই কেন্দ্রের দিকে যেতে থাকে। এসময় মোশাররফ হোসেন মুন্সীর লোকজন এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দু’পক্ষের ২৫ জন আহত হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু