,

ব্রিটেনে থাকছে স্কটল্যান্ড, জয়ের পথে ‘না’-পন্থীরা

image

ব্রিটেনের অঙ্গ হিসেবেই থাকতে চলেছে স্কটল্যান্ড। এখনও পর্যন্ত আসা গণভোটের ফলাফলে এই প্রবণতাই স্পষ্ট হয়ে উঠছে।

ব্রিটেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হবে কি না এই

 

চলছে গণনার কাজ। ছবি: এএফপি।

প্রশ্নে স্কটল্যান্ডে বৃহস্পতিবার গণভোটের আয়োজন করা হয়। সাড়াও মেলে বিপুল। প্রায় ৮৯ শতাংশ ভোটার এই নির্বাচনে মতামত প্রকাশ করেন। এ নিয়ে উত্তেজনা, উন্মাদনা ছিল টানটান। প্রাক নির্বাচনী সমীক্ষায় দেখা যায় স্বাধীনতার বিপক্ষেই মত বেশি। তবে স্বাধীনতার স্বপক্ষে সমর্থনও কম নয়।

নির্বিঘ্নে ভোট শেষ হওয়ার পরে ৩২টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়। এখনও পর্যন্ত ২৬টি কেন্দ্রে ফল ঘোষণা হয়েছে। ফলাফলে দেখা যাচ্ছে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট পড়েছে ৪৬ শতাংশ। সেখানে ‘না’-এর পক্ষে ভোট পড়েছে ৫৪ শতাংশ। আরও ছ’টি কেন্দ্রের ফলাফল বাকি থাকলেও ‘না’-ই জিততে চলেছে বলে বিশেষজ্ঞদের মত। এই ফল অনেকটাই প্রাক নির্বাচনী সমীক্ষার সঙ্গে মিলে যাচ্ছে।

-আনন্দ বাজার 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে