,

এ কে খন্দকারের বই পোড়ালো গণজাগরণ মঞ্চ

ak khandakerডেস্ক রিপোর্ট: ইতিহাস বিকৃতির অভিযোগে মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি এ কে খন্দকার রচিত ‘১৯৭১: ভেতরে-বাইরে’ বইয়ের কপি পুড়িয়েছে গণজাগরণ মঞ্চের একাংশ।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বইটির কপিতে আগুন দেওয়া হয়।
বই পোড়ানোর পর শাহবাগের আজিজ মার্কেটের সামনে মিছিল নিয়ে যান গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। সেখানে অবস্থিত প্রথমা প্রকাশনীর বিক্রয় কেন্দ্রের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
এর আগে বিকেল ৫টার পর ওই জায়গায় একটি সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- গণজাগরণ মঞ্চের একাংশের নেতা কামাল পাশা চৌধুরী, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ও মুক্তিযোদ্ধা আবদুল মান্নান চৌধুরী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল প্রমুখ।
বক্তারা দাবি করেন, দৈনিক প্রথম আলোর অঙ্গ-প্রতিষ্ঠান ‘প্রথমা প্রকাশনী’ থেকে প্রকাশিত একে খন্দকারের বই ‘১৯৭১: ভেতরে-বাইরে’সহ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী সব বই এবং প্রকাশনা বন্ধ ও নিষিদ্ধ করতে হবে।
একই সঙ্গে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের ও দাবি জানানো হয়।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এ বইটি লিখে এ কে খন্দকার ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তিনি মূলত তিরিশ লাখ শহীদ এবং দুই লাখ মা বোনের ইজ্জতের সঙ্গে বেইমানি করেছেন। কারণ বঙ্গবন্ধুর নির্দেশেই সেদিন তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
তারা আরও অভিযোগ করেন, এ কে খন্দকার নিজে স্বীকার করেছেন যে তিনি ৭ মার্চ রেসকোর্স ময়দানে ছিলেন না। তাহলে এ তথ্য তিনি কোথায় পেলেন?
তাদের দাবি যারা সেদিন স্বশরীরে সেখানে উপস্থিত ছিলেন তারা সবাই শুনেছে যে বঙ্গবন্ধু সুস্পষ্টভাবে ‘জয়’বাংলা বলেছিলেন।
তখনকার সময়ে দেশি-বিদেশি পত্রিকাই যার প্রমাণ বলে উল্লেখ করেন তারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ