,

আইএসের বিরুদ্ধে জোট গঠনের আহ্বান ওবামার

image_923_133262ডেসটিনি ডেস্ক

দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস/আইএস) জঙ্গি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দ্বিতীয় মার্কিন সাংবাদিক স্টিফেন জোয়েল সোটলোফের শিরশ্ছেদের পর বুধবার তিনি এস্তোনিয়ার রাজধানী তালি্লনে এ আহ্বান জানালেন। এদিকে, ব্রিটেন ও ফ্রান্স জঙ্গি জিহাদিদের অগ্রযাত্রা ঠেকাতে ভারী সামরিক অভিযান চালানোর পক্ষে মত দিয়েছে। ওবামা ইসলামিক স্টেট (আইএস) প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আমরা জানি, আমরা যদি আন্তর্জাতিক একটি জোটে যোগ দিতে পারি, তাহলে আইএসআইএল (দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভ্যান্ট) জঙ্গি বাহিনীর বিস্তৃতি ঠেকিয়ে দিতে পারি কিংবা তাদের বিনাশ করতে পারি। আমরা তাদের কার্যক্রম, এর আর্থিক সহায়তা ও এর সামরিক তৎপরতা থামিয়ে দিতে পারি। ওবামা বলেন, কথা হচ্ছে, আমরা সঠিক কৌশল অবলম্বন করছি কিনা, আমরা আন্তর্জাতিকভাবে বা জোটগতভাবে কৌশল তৈরি করতে পারছি কিনা, এটাই বড় কথা।

এদিকে, ব্রিটেনের নাগরিকের শিরশ্ছেদের আশঙ্কা বেশি থাকায় তারা আকাশ পথে সামরিক জেট থেকে হামলায় অংশ নেওয়ার ক্ষেত্রে বেশি আগ্রহ দেখিয়েছে। ওবামা বলেন, ৩১ বছর বয়সী সাংবাদিক স্টেফন সোটলোফের হত্যাকারীকে বিচারের আওতায় আনা হবে, তা যতই সময় লাগুক না কেন! এদিকে, মার্কিন প্রশাসন থেকে জানানো হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর আইএসআইএস নিয়ে যে, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সম্মেলন অনুষ্ঠিত হবে, তাতে বারাক ওবামা নেতৃত্ব দেবেন। মঙ্গলবার মার্কিন সাংবাদিক স্টিফেন সোটলোফের শিরশ্ছেদ করার ভিডিও ক্লিপ ইন্টারনেটে আপলোড করে। এর আগে আগস্ট মাসে জেমস ফোলে নামে আরেক মার্কিন আলোকচিত্রী সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিও আপলোড করে আইএস জঙ্গি বাহিনী। তখন তারা জানায়, আইএস বাহিনীর ওপর মার্কিনি আকাশ পথে হামলা বন্ধ না হলে তাদের হাতে আটক আরেক সাংবাদিক স্টিফেন সোটলোফেরও শিরশ্ছেদ করা হবে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা