,

ব্রাহ্মণবাড়িয়ায় শাকিল হত্যার প্রতিবাদে মানববন্ধন

llllllllllllllllllllllllllllllব্রাহ্মণবাড়িয়ায় আতিকুল ইসলাম শাকিল হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বুধবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯ আগস্ট শাকিলকে নির্যাতন করে হত্যার পর তার লাশ সদর হাসপাতালের জরুরী বিভাগে ফেলে পালিয়ে প্রমাণ করেছে মাদক নিরাময় কেন্দ্রটির লোকজন এ খুনের সঙ্গে জড়িত।

এসব অবৈধ মাদক নিরাময় কেন্দ্রগুলো বন্ধের দাবি জানিয়ে তারা বলেন, প্রায় এক মাস হয়ে গেলেও পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কবি আব্দুল মান্নান সরকার আল-আমিন শাহীন, রিয়াজ উদ্দিন জামি, জাবেদ রহিম বিজন।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীসহ সাংবাদিকরা অংশ নেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেনের বড় ভাই আতিকুল ইসলাম শাকিলকে ‘প্রয়াস’ নামক একটি মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন করে হত্যা করা হয়। এরপর তার লাশ সদর হাসপাতালের জরুরী বিভাগে ফেলে পালিয়ে যায় নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ