,

সরাইলে পুলিশের অভিযান ৫ শতাধিক দেশী অস্ত্র উদ্ধার

Songorsaমাহবুব খান বাবুল : সরাইলে দাঙ্গা অধ্যুষিত দুই গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) এর নির্দেশে ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদের নেতৃত্বে গত সোমবার বিকেলে এবং রাতে চলে অভিযান। সরাইল থানা, জেলা পুলিশ লাইনের সদস্য ও অরুয়াইল ফাঁড়ির পুলিশের সহাতায় অরুয়াইল ইউনিয়নের দাঙ্গা অধ্যুষিত গ্রাম ধামাউড়া ও চুন্টার নরসিংহপুর গ্রামে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার শান্তিপ্রিয় মানুষ। পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই দুই গ্রামে দীর্ঘদিন ধরে চলছে গোষ্ঠীগত দাঙ্গা হাঙ্গামা ও সংঘাত। ইতিমধ্যে নিহত হয়েছে পাঁচ ব্যক্তি। নারী পুরুষ ও শিশু সহ আহত হয়েছে ৪/৫ শতাধিক লোক। অনেকে বরন করেছেন পঙ্গুত্ব। দাঙ্গাবাজরা পুলিশের উপর ও চালিয়েছে হামলা। মামলা হয়েছে দেড়/দুই ডজন। গ্রাম গুলোর সর্বত্রই এখনো বিরাজ করছে আতঙ্ক ও উৎকন্ঠা। অভিযানকালে বিভিন্ন বাড়ি ঘর থেকে পাঁচ শতাধিক টেটা, বল্লম, রামদা, এক কাইট্রা ও কনকাইসের লাঠি উদ্ধার করা হয়েছে। নিরীহ ও সাধারন লোকজন এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, এলাকায় শান্তি প্রতিষ্টা ও দাঙ্গারোধে যে কোন ধরনের পদক্ষেপ নিতে পুলিশ প্রস্তুত রয়েছে। 
 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি