,

ব্রাহ্মণবাড়িয়ায় ফারুকী হত্যার বিচারের দাবিতে হরতাল পালিত

isআরাফাত আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা  ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শান্তিপূর্নভাবে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।গত ২৭ অগাস্ট রাতে পূর্ব রাজাবাজারের বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য মাওলানা  নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।এ হত্যার প্রতিবাদ ও  খুনিদের গ্রেপ্তারের দাবিতে  রোববার ভোর ৬টা থেকে ইসলামী ফ্রন্ট ছাত্রসেনার ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্রাহ্মনবাড়িয়ার ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট  মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে ইসলামী ছাত্রসেনা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ করে।হরতালে সড়ক ও নৌপথে যানবাহন চলাচল এবং আশুগঞ্জ বন্দর থেকে পণ্য পরিবহন ও আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে। ব্রাহ্মনবাড়িয়ার দক্ষিন পৈরতলা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো যানবাহনও ছেড়ে যায়নি। তবে রেল যোগাযোগ স্বাভাবিক ছিল।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আব্দুর রব জানান, হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবেই হরতাল হয়েছে।অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার ছিল।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ