,

হত্যা মামলার আসামিকে ছেড়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

manobbandonডেস্ক রির্পোট : হত্যা মামলার প্রধান আসামিকে ছেড়ে দেয়া ও বাদিকে লাঞ্ছিত করার প্রতিবাদে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আমতলী বাজার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সকাল প্রায় ১০টার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের আমতলী বাজার প্রাঙ্গনে শত শত লোক মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, জহির মিয়া, ৭নং ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন, সাবেক মেম্বার মো. আলাউদ্দিন প্রমুখ।

বক্তারা চাঞ্চল্যকর জয়নাল হত্যা মামলার আসামীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান এবং তদন্ত কর্মকর্তা কর্তৃক হত্যা মামলার বাদীকে লাঞ্ছিত করায় নিন্দা জানান।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই সদর উপজেলার আমতলী বাজারে নিরাপত্তাকর্মী জয়নালকে এলোপাতারী কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সদর থানায় মামলা হয়।

মামলার পর পুলিশের এসআাই ও মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামিকে দুইবার আটক করে ছেড়ে দেয়। বাদী ঘটনার প্রতিবাদ জানালে তাকে হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় থানা থেকে বের দেয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ