,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে নিহত ১


accedentআরাফাত আহমেদ : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম মেড্ডার পুলিশ লাইনের সামনে একটি ট্রাক্টর ও একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রাজিব (২০) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন।  দুর্ঘটনায় সিএনজির অপর চার যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে সবার পরিচয় জানা যায়নি।সোমবার দুপুর দুটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিবের বাড়ি শহরতলীর ঘাটুরা গ্রামে। আহতদের সবাইকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ বায়েজিদ জানান, দুপুর ২টার দিকে সিলেটগামী একটি ট্রাক্টরের সঙ্গে কুমিল্লাগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই চালক রাজিবের মৃত্যু হয়। আহত হয় অটোরিকশায় থাকা চার যাত্রী। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

 


 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ