,

পানি ভারতের, স্বাস্থ্য ঝুঁকিতে বাংলাদেশিরা

N Waterডেস্ক রির্পোট : পানি ভারতের। স্বাস্থ্য ঝুঁকিতে বাংলাদেশিরা। কিন্তু দেখার কেউ নেই। এ অবস্থা চলছে বছরের পর বছর। প্রতিকার না পেয়ে স্থানীয়রা বাধ্য হয়ে মানিয়ে নিচ্ছেন।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে প্রতিদিন ভাটির দেশ বাংলাদেশে আসছে বর্জ্যমিশ্রিত পানি। আর এই দূষিত বর্জ্য পানির কারণে বাড়ছে পরিবেশ দূষণ। ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য। পাশপাশি স্থানীয়রা পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে।
জানা গেছে, আগরতলা থেকে ডাইং, চামড়া, মেলামাইন কারখানা, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল ও বিভিন্ন বাসাবাড়ির পয়ঃনিষ্কাশন লাইনসহ সমস্ত এলাকার বর্জ্য পানি কোনো রকম শোধন ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সংলগ্ন কালন্দি খালে আসছে।
এসব আবর্জনা ও কেমিক্যাল মিশ্রিত পানি কালন্দি খাল হয়ে সেনারবাদি, উমেদপুর, বাউতলা, আওড়াচর, আদমপুর, খলাপাড়া, ধাতুরপয়লা, তারাগন ও দেবগ্রাম দূষিত করে মিশে যাচ্ছে তিতাস নদীতে।
খরা মৌসুমে এ পানির কারণে খাল ও নদীর মাছ মরে যাচ্ছে। ধ্বংস হচ্ছে বিভিন্ন উদ্ভিদ। আর নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। কালন্দি খাল দেখে বোঝার উপায় নেই এটি বাংলাদেশি খাল। যে কারো মনে হবে, আগরতলার আর্বজনাবাহী একটি নালা।
এদিকে, কৃষি কাজসহ বিভিন্ন কাজে এ খালের পানি ব্যবহারে চর্মরোগ, ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসীরা।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল- জানান, ‘এই বর্জ্য পানির দুর্গন্ধে প্রতিষ্ঠানে বসে ব্যবসায়িরা ঠিকমত ব্যবসা করতে পারছেন না।’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের উন্নতি হবে ভেবে ভারত তিস্তার পানি দিতে চায় না। আর ময়লা পানি দিয়ে আমাদের ক্ষতি করছে।’
এ বিষয়ে বিজিবির আখাউড়া স্থলবন্দর ইন্টারন্যাশনাল চেকপোস্টের (আইসিটি) ইনচার্জ নায়েক সুবেদার সাঈদ আরটিএনএন- কে বলেন, ‘পানির গন্ধে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায়নি।’
ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফ উল্লাহ তালুকদারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি অবগত হয়েছি। আবর্জনাযুক্ত পানি পরীক্ষা করে কি ধরনের ক্ষতিকর কেমিক্যাল আসছে, তা নির্ণয় করা হবে।’
তিনি বলেন, নোংরা পানি যাতে না আসে সে বিষয়ে ত্রিপুরার সরকারের সঙ্গে আলোচনা করে কার্যকরি পদক্ষেপ নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে