,

আখাউড়া সীমান্তে বিজিবি’র ডগ স্কোয়াডের অভিযানে মাদক উদ্ধার

BGP akauraপ্রতিনিধি: পূর্বাঞ্চল সীমান্তের ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ায় ডগ স্কোয়াড দিয়ে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার আজমপুর-নারায়নপুর সীমান্তের (২০১০ সীমান্ত পিলার এলাকায়) ডগ স্কোয়াডের মাধ্যমে মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করে আখাউড়া কোম্পানী সদর বিজিবি জওয়ানরা। 
১২ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানা যায়, আখাউড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোম্পানী সদরের জওয়ানরা আজ বুধবার দুপুর দেড়টার দিকে ১’টি কুকুর নিয়ে আজমপুর সীমান্ত এলাকা থেকে অভিযান শুরু করে। অভিযান কালে আজমপুর-নারায়ন পুর ও রঙ্কামোড়া সীমান্তের বিভিন্ন ঝোপঝাড় থেকে ডগ স্কোয়াডের সাহায্যে ৫৬ বোতল ফেন্সিডিল এবং ১৯ বোতল হুইস্কি সহ বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করে। এ সময় গোপন সংবাদে বিজিবি জওয়ানদের কাছে খবর থাকায় প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে আজমপুর সীমান্তবর্তী রেললাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ