,

নবীনগরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

khonআরাফাত আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার শিবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামে জমি নিয়ে জিয়া মাস্টার এবং খায়ের মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে সোমবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধাঘন্টা ধরে চলা এই সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় খায়ের মিয়া (৫৫) নিহত হন। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সংঘর্ষ এড়াতে এলাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 


 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ