,

আন্দোলনের কর্মসূচি ঠিক করতে রাতে বৈঠকে বসছেন খালেদা

khaleda-featuredনিজস্ব প্রতিবেদক : আন্দোলনের কর্মসূচি ঠিক করতে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসছেন বেগম খালেদা জিয়া।তার প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছেন, আজ রোববার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।মারুফ কামাল জানান, “স্থায়ী কমিটির বৈঠকের পর আগামীকাল সোমবার একই সময়ে ২০ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসবেন বেগম খালেদা জিয়া।”বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, ওই বৈঠকের পর আন্দোলনের কর্মসূচি ঘোষণা আসতে পারে।দলটির নীতিনির্ধারকরা বলছেন, নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে চলতি মাসেই কর্মসূচি দেয়া হতে পারে।

গত রোজায় বিভিন্ন ইফতার অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের পর আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা বলেছিলেন।কয়েকদিন আগে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীও জানান, বিএনপির স্থায়ী কমিটি এবং ২০ দলীয় জোটের বৈঠকের পর কর্মসূচি চূড়ান্ত করে তা জানানো হবে।৫ জানুয়ারির নির্বাচন বর্জনকারী বিএনপি আন্দোলনের ঘোষণা দিলেও সরকারি দলের নেতারা বলছেন, এই মুহূর্তে বিএনপির আন্দোলনে দেশবাসী সাড়া দেবে না।বিএনপি আগাম নির্বাচন চাইলেও তা প্রত্যাখ্যান করে আসছে সরকার।

সর্বশেষ ৯ এপ্রিল জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে