,

প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলেই দেশে লঞ্চ ডুবি বন্ধ হবে : সুরন্জিত

IDEB01_959675678

আওয়ামীলীগ নেতা সুরন্জিত সেনগুপ্ত বলেছেন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলেই দেশে লঞ্চডুবি বন্ধ হবে।শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রয়াত সাংবাদিক বেবী মওদুদ ও চলমান রাজনীতি বিষয়ে আয়োজিত আলোচনা সভাটির আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় পদ্মা পাড়ে মানুষের হাহাকার অত্যন্ত দুঃখজনক। এতো বিজ্ঞান ও প্রযুক্তি থাকা সত্ত্বেও লঞ্চটি খুঁজে পাওয়া যায়নি। এটি সকলের জন্য ব্যর্থতা।

তিনি বলেন, এখন পর্যন্ত হাজার দেড়েক মানুষ লঞ্চডুবির ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনা বন্ধ না হওয়ার পেছনে তিনি ফিটনেসবিহীন লঞ্চ চলাচলকে দায়ী করেন। মেরিটাইম কোর্টে প্রচুর মামলা রয়েছে। এগুলোর একটিরও বিচার হয় না।

অবিলম্বে পিনাক-৬ লঞ্চটি খুঁজে বের করার দাবি জানিয়ে সুরঞ্জিত বলেন, এটা আমাদের আওয়ামী সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এজন্য আরো দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ফিটনেস বিহীন লঞ্চে ঘাটে ঘাটে লোক ওঠায়। তারপুর ডুবে যায়। আর ডুবে গিয়ে লোক মারা যায়। এটা কোনো কথা হলো?

– প্রিয় ডট কম

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ