,

তিতাস নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

image_25624

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মনবাড়িয়া শহরের মেড্ডা শ্মশান ঘাট সংলগ্ন তিতাস নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া যুবক ইমাদ বিন ইসলাম (৩১) এর লাশ ২০ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ রোববার সকাল নয়টার দিকে ডুবে যাওয়া এলাকাতেই লাশ ভেসে  উঠার পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়ালিউল্লাহ জানান, ঘটনার পর থেকে লাশের সন্ধ্যানে ব্যাপক খোঁজাখুজি করা হয়। কিন্তু আজ সকালে এমনিতেই লাশ ভেসে উঠে। পরে দমকল বাহিনীর সদস্যরা তা উদ্ধার করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ জোহর নামাজের পর জানাযা শেষে কাজীপাড়াস্থ জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে তার লাশ দাফন করা হবে।  
উল্লেখ্য, গত শনিবার দুপুর একটার দিকে শহরের কাজিপাড়ার বাসিন্দা ইমাদ বিন ইসলামসহ তার অন্য চার বন্ধু নদীতে সাঁতার কাটতে নামে। ইমাদ সাঁতার কাটতে কাটতে নদীর মাঝখানে গিয়ে হঠাৎ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এসময় অন্য বন্ধুরা নৌকা নিয়ে যাওয়ার আগেই ইমাদ নদীর পানিতে তলিয়ে যায়। পরে দমকল বাহিনী ও পুলিশ নদীতে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধ্যান পায়নি।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর