,

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইসলামী ছাত্রসেনার মানববন্ধন-বিক্ষোভ

Manobbondhon

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরাইলী ইহুদীদের বর্বর হামলার প্রতিবাদে আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।
দুপুরে  ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা শাখার সভাপতি ছাত্রনেতা সৈয়দ আবুল বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এডভোকেট সৈয়দ আওলাদ হোসেন, মো. জসিম উদ্দিন, মাওলানা নাজমূল হোসাইন, মো. আল আমিন মোল্লা, হাফেজ শাহাদাত হোসাইন, মো. হেলাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, মুসলিম বিশ্ব যখন সিয়াম সাধনায় লিপ্ত তখন ইহুদি সন্ত্রাসীরা ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপর বর্বর হামলা ও নির্যাতনে লিপ্ত হয়ে নিরীহ নারী, পুরুষ এমনকি তাদের হাত থেকে কোলের শিশুরা রক্ষা পাচ্ছে না। বর্বরোচিত হামলা বন্ধের জন্য মানববন্ধন থেকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার সংস্থাকে জোরালো ভূমিকা রাখার আহবান জানান।
পরে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোনাজাত করা হয়।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ