,

গাজায় নতুন ১৫০ লক্ষ্যবস্তুতে হামলা, নিহত ৬০৭

gaza-toll-inner_19154ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিন অধিকৃত গাজায় ইজরায়েলি বাহিনীর আগ্রাসনের ১৫তম দিন মঙ্গলবার সকাল থেকে অন্তত ১৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিমাণ বেড়ে ৬০৭-এ দাঁড়িয়েছে। খবর আলজাজিরার।

গাজায় মঙ্গলবার পাঁচটি মসজিদ, একটি স্টেডিয়াম ও হামাসের সাবেক নেতার বাড়িতে হামলা চালানো হয়েছে। বিমান ও ট্যাংক ব্যবহার করে হামলাগুলো পরিচালনা করা হয়।
এ দিন গাজায় অবস্থিত আলজাজিরার কার্যালয়েও ইজরায়েলি সেনারা গুলি চালিয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে গাজায় নিখোঁজ এক ইজরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এক হামলায় ওই সেনা অন্য ছয় সেনার সঙ্গে নিহত হয়েছে। তবে বাকি ছয় সেনার মৃতদেহ চিহ্নিত করলেও ওই সেনার মৃতদেহ দেখাতে পারেনি সেনাবাহিনী।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ জুলাই থেকে শুরু হওয়া ইজরায়েলি হামলায় এ পর্যন্ত ৬০৭ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এ ছাড়া আহত হয়েছে অন্তত ৩৭০০ জন।
জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত গাজায় তাদের ৬৯টি শরণার্থী শিবিরে অন্তত এক লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
অপরদিকে হামাসের পাল্টা আক্রমণে এ পর্যন্ত ২৯ ইজরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ২৭ জনই দেশটির সেনাবাহিনীর সদস্য।
অস্ত্রবিরতির ইঙ্গিত হামাসের
হামাসের পক্ষ থেকে ইজরায়েলের সঙ্গে অস্ত্রবিরতির ইঙ্গিত দেওয়া হয়েছে। অস্ত্রবিরতির প্রাথমিক শর্ত হিসেবে ইজরায়েলি বাহিনীকে গাজা ছেড়ে চলে যাওয়া ও পশ্চিম তীরের বন্দীদের ছেড়ে দেওয়ার কথা বলেছেন দলটির নেতা ইসমাইল হানিয়া।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ