,

ভেজাল প্যারাসিটামল মামলায় ৩ জনের ১০ বছর করে কারাদণ্ড

adalot_4459_19122ভেজাল প্যারাসিটামল খেয়ে ৭৬ শিশু মৃত্যুর ঘটনায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে মামলায় তিনজনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মালার অপর দুই আসামিকে বেকসুর খালাশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ ও ড্রাগ আদালতের বিচারক মো. আবদুর রশিদ এ রায় ঘোষণা করেন।

জানা যায়, ১৯৯৩ সালে অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের প্যারাসিটামল সিরাপে ডাই-ইথিলিন গ্লাইকলের উপস্থিতি ধরা পড়ে। এ ঘটনায় ১৯৯৩ সালের ১৯৯২ সালের ১৯ ডিসেম্বর ওষুধ প্রশাসন অধিদফতরের পরিদর্শক আবুল খায়ের চৌধুরী বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে ১৯৯৪ সালের ২৮ মে পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখির করা হয়। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৯১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ভেজাল ওষুধ খেয়ে কিডনি অকোজো হয়ে প্রায় ২ হাজার ৭০০ শিশুর মৃত্যু ঘটে। এ মামলার আসামিরা হলেন: কোম্পানির ব্যবস্থাপক ডা. মিজানুর রহমান, পরিচালক ডা. হেলেন পাশা, অন্যতম মালিক আজফার পাশা(পলাতক), মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নোমান (পলাতক) ও নৃগেন্দ্র নাথ বালা (পলাতক)। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ