,

দীর্ঘ ছুটির ফাঁদে পড়ছে দেশ

gv logoঈদ উপলক্ষে টানা ৯ দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। ঈদের ছুটি মূলত তিন দিনের হলেও আগে-পরে সাপ্তাহিক ছুটি এবং অঘোষিত ছুটিতে টানা ৯ দিন রাজধানী ঢাকা থাকবে অনেকটাই ফাঁকা।

এবার ২৯ জুলাই সম্ভাব্য ঈদুল ফিতর ধরে ২৮ থেকে ৩০ জুলাই ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি এ ছুটি থাকবে সোম, মঙ্গল ও বুধবার এই তিন দিন। এর আগে ও পরে রবি ও বৃহস্পতিবার এক দিন করে অফিস রয়েছে।

ছুটির আগে ও পরে এই দুই দিন অফিসে একরকম অঘোষিত ছুটি থাকবে। সে হিসাবে ছুটি শুরু হচ্ছে ২৫ জুলাই থেকে। চলবে ২ আগস্ট পর্যন্ত।

২৫, ২৬ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ২৭ তারিখ ছুটির আগের দিন অফিস থাকলেও অনেকে এদিন আগাম ছুটি নিয়ে ঘরে ফিরবেন। আবার কেউ কেউ এদিন অফিসে এসে হাজিরা খাতায় সই করে রওনা দেবেন বাড়ির দিকে।

ঈদের তিন দিন ছুটি কাটানোর পর ৩১ জুলাই বৃহস্পতিবার অফিস থাকলেও অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ওই দিন অফিস করবেন না। কেউ এক দিনের ছুটি নিয়ে নিতে পারেন। আবার যাঁরা অফিসে আসবেন, তাঁদের তেমন কোনো কাজকর্ম থাকবে না। ওই দিন মূলত ঈদের শুভেচ্ছা ও কুশলবিনিময় এবং চা-চক্রের মধ্য দিয়েই কেটে যাবে। আবার চাঁদ দেখার কারণে ঈদ এক দিন পেছালে ৩১ জুলাই বৃহস্পতিবারও ছুটি থাকবে।

পরের দুই দিন ১ ও ২ আগস্ট শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে ক্ষেত্রে ৩ আগস্ট থেকে শুরু হবে সরকারি অফিস-আদালত। সব মিলিয়ে টানা ৯ দিন ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ।



শীর্ষ নিউজ ডটকম/

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ